আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস সম্পন্ন
অদ্য ১৫-০৯-২০২৫ খ্রি.সোমবার আলিম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রদের নিয়ে উদ্বোধনী ক্লাস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা মুহাম্মদ খোবাইব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম।
এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহা পেশ করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে মাওলানা মুহাদ্দিস মুহাম্মদ কামাল উদ্দিন ও জনাব হামিদুর রহমান (সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস)।