ক্লাস ও ছাত্রাবাসে উপস্থিতি নিশ্চিতকরণ প্রসঙ্গে।

জরুরি বিজ্ঞপ্তি

বিষয়: ক্লাস ও ছাত্রাবাসে উপস্থিতি নিশ্চিতকরণ প্রসঙ্গে।


উপর্যুক্ত বিষয়ের আলোকে অত্র মাদ্রাসার অধ্যয়নরত সকল শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজানের দীর্ঘ বন্ধ শেষে আজ ২৯-০৩-২০২৬ খ্রি. থেকে মাদ্রাসার শ্রেণিকার্যক্রম যথারীতি আরম্ভ হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য  নিম্নোক্ত জরুরি নির্দেশনা প্রদান করা হলো—


১। আগামী ০১-০৪-২০২৬ খ্রি. বুধবারের মধ্যেই প্রত্যেক ছাত্রকে স্ব স্ব শ্রেণির ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।


২। কামিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম পর্ব এবং কামিল ২য় পর্বের ক্লাস আগামী ০১-০৪-২০২৬ খ্রি. বুধবার থেকে আরম্ভ হবে।


৩। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ফাজিল (পাস) ১ম বর্ষের ক্লাস আগামী ০১-০৪-২০২৬ খ্রি. বুধবার আরম্ভ হবে।


৪। ফাজিল (পাস) ২য় ও ৩য় বর্ষ এবং ফাজিল অনার্সের চলমান ক্লাসসমূহ যথারীতি চলবে।


৫। ছাত্রাবাসে ভর্তিকৃত সকল ছাত্রকে আগামী ০১-০৪-২০২৬ খ্রি. বুধাবারের মধ্যে ছাত্রাবাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য যে, ০১-০৪-২০২৬ খ্রি. তারিখ বুধবার থেকে ছাত্রাবাসের রিডিং রুম ভিত্তিক পড়ালেখা যথানিয়মে আরম্ভ হবে, ইনশাআল্লাহ।


উপর্যুক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো।