মাদ্রাসার প্রাক্তন শিক্ষক অধ্যাপক নুরুল আবসার স্যারকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান

মাদ্রাসার প্রাক্তন শিক্ষক অধ্যাপক নুরুল আবসার স্যারকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান

ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক জনাব নুরুল আবসার স্যারকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান উপলক্ষে আজ ১৮-০৫-২০২৬ খ্রি. তারিখ সোমবার মাদ্রাসা মসজিদে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার ১৯৯৯ সালের দাখিল ব্যাচ শিক্ষার্থীদের সংগঠন সি.এম.এফ-৯৯ বিজনেস ফোরাম-এর অর্থায়নে এ সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা ফারুক হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সি.এম.এফ-৯৯-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা ইব্রাহিম কবির, মাওলানা কফিল উদ্দীন, মাওলানা আবু বকর ও মাওলানা আবদুল গফুর।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক নুরুল আবসার স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ শাহে আলম দোআ ও মোনাজাত পরিচালনা করেন।