বিষয়: ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও কেন্দ্র পরিবর্তন প্রসঙ্গে

জরুরি বিজ্ঞপ্তি

বিষয়: ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও কেন্দ্র পরিবর্তন প্রসঙ্গে

এতদ্দ্বারা অত্র মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে অফিস চলাকালীন সময়ে মাদ্রাসা অফিস থেকে স্ব স্ব প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য যে, ২০২৬ সালের আলিম পরীক্ষার কেন্দ্র পূর্বনির্ধারিত আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম-এর পরিবর্তে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, মাস্টারহাট, লোহাগাড়া, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে। তাই সকল পরীক্ষার্থীকে যথাসময়ে নতুন কেন্দ্র সম্পর্কে অবগত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।